IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসন
Home >> রাজনীতি >> আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের সমর্থন পাবেনা বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বুধবার (১ নভেম্বর) সন্ধার আগে নওগাঁর পোরশা গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেওয়া উপকারভোগী নয় এমন ব্যক্তি খুজে পাওয়া দুস্কর। কৃষক প্রণোদনা পাচ্ছে, তারা শান্তিতে আছে। কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি দেশের উন্নয়ন করতে পারেনাই। শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক আবার চালু করেছেন। কমিউনিটি ক্লিনিকে এখন ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে হারুন অর রশীদ এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031