IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন’

‘শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন’

‘শেখ হাসিনা দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেছেন’

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাঁর রাজনীতি কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনত মানুষের জন্য।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছে। এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারও বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নিমার্ণ করে দিয়েছেন। সারাদেশে ২ কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।

পলক আরও বলেন, শেখ হাসিনা তাঁর ক্ষমতা, শক্তি এবং অর্থ দিয়ে এদেশের গরীব মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য। সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবারেরর মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ১ হাজার ৫৩০ জন বয়স্ক বাবা-মা ভাতা পাচ্ছেন। নৌকায় ভোট দিয়েছিলেন বলে আমার ৮৮৪ জন বোন বিধবা ভাতা পাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শাহজাহান আলী প্রমুখ।

এর আগে স্থাপনদিঘী-উদিসা সাব-মার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর, ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পাকিশা উচ্চ বিদ্যালয় ও ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে কালিগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031