IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> রাজনীতি >> ‘বর্তমান সরকারের আমলে সমাজে কেউ অবহেলিত নেই’

‘বর্তমান সরকারের আমলে সমাজে কেউ অবহেলিত নেই’

‘বর্তমান সরকারের আমলে সমাজে কেউ অবহেলিত নেই’

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ সমাজে অবহেলিত নেই। এক সময় প্রবিন্ধীদেরকে সমাজের বোঝা মনে করা হতো। মানুষ বৃদ্ধ হয়ে গেলে নিজেদেরকে অসহায় মনে করতেন। বিধবারা স্বামী হারা হয়ে দিশে হারা হয়ে পরতেন। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে তারা আর অসহায় নেই। বিভিন্নমুখী ভাতা পেয়ে তারা সকলেই এখন স্বাবলম্বী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশের মানুষ বিশ্বে মাথা উঁচু করে যেন দাঁড়ায়।

তিনি বলেন, এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তাতে ঈশ্বরান্বিত হয়ে বিএনপি জামাত আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে। তিনি উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সয়সদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি শনিবার (১১ নভেম্বর) নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

এর আগে সাংসদ আনোয়ার হোসেন হেলাল উপজেলা যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালীতে অংশ গ্রহণ করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুল। সাধারণ সম্পাদক রাইফউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031