IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিতরাণীনগরে খাল খনন কাজের উদ্বোধনরাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপনবাগমারার নরসিংহপুর বান্দাইখাড়া ফাজিল মাদ্রাসায় বিদায়-বরণ অনুষ্ঠিতগোমস্তাপুরে বিজ্ঞান মেলার উদ্বোধনদেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দুই মাসেও সমস্যা হবে না: যুগ্ম সচিবমহাদেবপুরে পুকুর সংস্কারের সময় কষ্টিপাথর সাদৃশ রাধা গোবিন্দ মূর্তি উদ্ধারগোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরুমহাদেবপুরে বর্ণাঢ্য আয়োজনেবাংলা নববর্ষ উদযাপনসিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবপত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিতইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না জানালেন ডোনাল্ড ট্রাম্পবাগমারায় মচমইল ডিগ্রি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যায় মাতাল জনপ্রিয় ব্যান্ড DRIFTLINEমিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরালপুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
Home >> রাজনীতি >> নৌকার মাঝি হতে চান বাবুল আক্তার

নৌকার মাঝি হতে চান বাবুল আক্তার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মাঝি হতে চান তরুন উদীয়মান সমাজসেবক বাবুল আক্তার বাবু। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য ইতি মধ্যে ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়ীতে গিয়ে ভোটারের সাথে কথা বলছেন। তাদের সুখ দুঃখের কথা শুনছেন।

তিনি বৈশ্বিক মহামারী করোনায় যখন সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছিল তখন তাদের পাশে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন। এই হাঁড় কাঁপানো কঁনকঁনে শীতে ছিন্নমূল অসহায় মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে ছুটে যাচ্ছেন। রসুলপুর ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই নাম আগামী ইউপি নির্বাচনে নৌকার মাঝি হিসাবে বাবুল আক্তার বাবুর।

বাবুল আক্তার বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জ্ঞান হওয়ার পর থেকে আওয়ামী পরিবারের সাথে যুক্ত। সেই থেকে রাজনীতিতে পথচলা। দলের ও জনগণের চাহিদা অনুয়ায়ী আগামী ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ তিনি বলেন, ‘দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হলে রসুলপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’

তিনি বিশ্বাস করেন শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যার সমাধান করা সম্ভব না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়ন করতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক বাবুল আক্তার বাবু এলাকার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।

বাবু নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন গঠন করতে চান।

বাবু আরো বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিলে ইনশাআল্লাহ আমি অবশ্যই নির্বাচন করবো এবং বিজয়ী হবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকার মাঝি হতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031