IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নওগাঁয় উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের

নওগাঁয় উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ‘পরিবেশ না থাকা, কেন্দ্র দখল’সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শনিবার সকাল ৯টা থেকে দেশের দুই সংসদীয় আসন যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে নওগাঁ-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, “শান্তিপূর্ণ ভোট চলছে। বেলা ১টা পর্যন্ত অনেক কেন্দ্রে প্রায় ২০% ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিও রয়েছে। দেখা যাক।”

নওগাঁ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানিয়েছিলেন, সকাল ৯টা থেকে ইভিএমে ‘সুন্দরভাবে’ ‘শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট চলছে। “কোথাও কোনো ত্রæটি দেখা দেয়নি ইভিএমে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news