IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> লংমার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

লংমার্চে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বকেয়া পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের কর্মসূচিতে বাধা ও ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ বলেন, গতকাল ১৯ অক্টোবর খুলনা নগরীর ইস্টার্ন গেটে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। আমরা পুলিশের এ ন্যাক্কারজনক হামলা-গ্রেফতার ও গত ১৭ অক্টোবর ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব হামলা প্রমাণ করে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে পেশি শক্তি দিয়ে দমন করতে চায়।

তিনি বলেন, “রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় পাটের নিত্য নতুন ব্যবহার উদ্ভাবন, আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাটকল বন্ধ করে দেয়া পাট শিল্পের সাথে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। পাটকল বন্ধের ফলে এ শিল্পের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অথচ তাদের কথায় কর্ণপাত করা হচ্ছে না। ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হলেও তা বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরও ধর্ষণ-নির্যাতন থেমে নেই।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সামছুল হক সরকার মোস্তফা আল খালিদ, রকিবুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news