IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> ‘খালেদা জিয়া অবশ্যই গৃহবন্দি’

‘খালেদা জিয়া অবশ্যই গৃহবন্দি’

ধূমকেতু নিউজ ডেস্ক : শারদীয় দুর্গোৎসবে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ধনী-গরিবের বৈষম্য বেড়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশ্যই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তাকে মুক্ত করতে দেশে-বিদেশে জনমত তৈরিতে কাজ করছে বিএনপি।

বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার পৈতৃক বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, দফতার সম্পাদক মামুন-উর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ঠাকুরগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান, মোটর পরিবহন শ্রমিক নেতা আবদুল জব্বার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

তিনি বলেন, করোনা এবং সরকারের দ্বৈতনীতির কারণে ধনীরা আরও ধনী হচ্ছেন, গরিব মানুষ আরও গরিব হচ্ছেন। শ্রমজীবী মানুষের আয় কমে যাওয়ায় তারা দুঃখকষ্টে দিন অতিবাহিত করছেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার যে উন্নয়নের কথা বলছে, এটি সঠিক নয়। কথিত উন্নয়নের সুবিধা চলে যাচ্ছে একশ্রেণির মানুষের কাছে। ইতিমধ্যে গার্মেন্টস খাতে প্রবৃদ্ধি কমে গেছে। এ নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, দেশ-বিদেশের পত্রপত্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠেছে। দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এ সরকার। মানুষ তার ন্যূনতম মৌলিক অধিকার পাচ্ছে না। আইসিটি বা তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিক কাজল এ কারণে মুক্ত হতে পারছেন না। সংবাদমাধ্যমগুলোতে সরকার সেন্সরশিপ জারি করে সব কিছু নিয়ন্ত্রণ করছে। ফলে মুক্ত সাংবাদিকতা বলে কিছু নেই।

তিনি ইহুদি নিধনের ইতিহাস তুলে ধরেন বলেন, হিটলার ইহুদিদের ধরে নিয়ে যখন হত্যা করছিল, তখন কমিউস্টিরা বলে ওঠে এত ইহুদিদের হত্যা করা হচ্ছে। কমিউনিস্টদের যখন হত্যা করা হচ্ছিল, তখন সাংবাদিকরা বলছিলেন– এবার কমিউনিস্টদের হত্যা করা হচ্ছে। এর পর যখন সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করছিল হিটলার, তখন সাধারণ মানুষের পক্ষে বলার আর কেউ ছিল না। বতর্মান এ অবস্থার দিকে এগোচ্ছে দেশ। প্রতিবাদ করলে সরকারের সন্ত্রাসীরা হামলা করছে। সরকার গুণ্ডা পালছে নিজেদের অস্তিত টিকিয়ে রাখতে।

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে ভোটারদের যেতে উদ্বুদ্ধ করে। ভোটকেন্দ্রে ভোট দিয়ে জনগণ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন; তার পাহারার ব্যবস্থা করে সরকার। কিন্তু আওয়ামী লীগ সরকার তার উল্টোটা করছেন। ভয়ভীতি প্রদর্শন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রহসনের নির্বাচনের আয়োজন করছে তারা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আবারও সেই দৃশ্য দেখেছেন দেশের মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে। তাকে বিএনপি পৃষ্ঠপোষকতা করে না। তবে সে সত্য কথা বলে। যে কেউ সত্য কথা বললে তাকে সমর্থন করা হয়। বরং সরকারই পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031