ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত তরুণ উদিয়মান প্রার্থী আকতার আলী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সকলের কাছে আগামী ২৬ ডিসেম্বরে নৌকা মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন।
গত ২১ নভেম্বর আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রকাশিত হলে, সবাইকে অবাক করে মনোনয়ন পান আকতার আলী। তার বিজয়ের মধ্য দিয়ে ওই এলাকার উন্নয়ন, আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে ঐক্য সুসংগঠিত হবে বলে আশাবাদী এলাকার সাধারণ জনগণ।
ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, জনগণ নিশ্চয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর আস্থা রেখে নৌকার বিজয় নিশ্চিত করবেন। সরকারের উন্নয়নের কথা নতুন ভাবে কিছুই বলার নেই। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা শুধু বাংলাদেশ না আজ বিশ্বমানের নেত্রী তে পরিনত হয়েছেন। আমরা যদি নির্বাচিত হতে পারি তবে ঝালুকা ইউনিয়নকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জনকল্যাণ মূলক সমাজ তৈরি করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৎ যোগ্য উচ্চশিক্ষিত তরুণ প্রার্থী আকতার আলী’কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রণজিৎ কুমার কবিরাজ (মাস্টার) জানান, আমি শিক্ষক হিসেবে গর্বিত আমার ছাত্র আকতার আলীকে নৌকা প্রতীক তুলে দেয়ায় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তরুণ নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়া আরো সহজ হবে।
বর্তমান সময়ে আমাদের তরুণেরা মারাত্মক সংকটে আছে কেউ মাদক গ্রহণ, কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের সুপথে ফিরিয়ে আনতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। দুর্ভাগ্যজনক হলেও সত্য ঝালুকা ইউনিয়ন সবদিক থেকে পিছিয়ে পড়েছে। দুর্নীতি স্বজনপ্রীতি অনিয়মের কারণে এই অবস্থা হয়েছে। নবীন নেতৃত্বের মাধ্যমে ঝালুকা ইউনিয়নে পরিবর্তনের হাওয়া বইবে এটাই আশাকরি। প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ইউপি বাসীকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি।
নৌকার মাঝি আকতার আলী জানান, মহান আল্লাহর ইচ্ছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমার মা শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ তাকে নৌকার বিজয় উপহার দিবো। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। নির্বাচিত হলে দলের কল্যাণে সবসময় কাজ করে যাবো। সেই সাথে ঝালুকা ইউনিয়নকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, স্বজনপ্রীতি অনিয়ম দূর করে একটি মডেল ইউপিতে রুপান্তর করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, সেই সাথে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।


