IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> রাজশাহী >> বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইকালে চেয়ার ভাঙচুর

বাঘায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইকালে চেয়ার ভাঙচুর

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরুর পর পরই চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মনিগ্রাম ইউনিয়নের ১৯জন ও পাকুড়িয়া ইউনিয়নের ২৪ জন আবেদনকারির আবেদন যাচাই বাছাইয়ের দিন ধার্য ছিল। যাচাই বাছাই শুরুর পর পরই কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সামনে গিয়ে বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের ইনছার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন তালিকার বাইরে থাকা ব্যক্তিদের যাচাই বাছাইয়ের দাবি করেন। তার দাবি না মানায় উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি শুরু করে। এক পর্যায়ে পেছনে থাকা অজ্ঞাত ব্যক্তিরা চেয়ার ভাঙচুর করে চলে যায়। পরে জাহাঙ্গীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

যাচাই বাছাই কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীক জানান, অনলাইনে ২০১৪ সালে ও পূর্বেকার আবেদনের প্রেক্ষিতে জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করছিলেন। হঠাৎ করেই একজন যুবক মঞ্চের সামনে এসে তালিকার বাইরে থাকা ব্যক্তিদের যাচাই বাছাইয়ের দাবি করেন। তালিকার বাইরে যাচাই বাছাই করার সুযোগ নাই বলে জানানোর পর উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি শুরু করে।

যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার জানান, কোন কিছু বুঝে উঠার আগেই মঞ্চের পেছনে থাকা কতিপয় ব্যক্তিরা চেয়ার ভাঙচুর করেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষ করা হয়েছে। যাচাই বাছাই কার্যক্রমের তৃতীয় দিন মনিগ্রাম ইউনিয়নের ১৯জন ও পাকুড়িয়া ইউনিয়নের ২৪জন আবেদনকারির আবেদন যাচাই বাছাই করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, জাহাঙ্গীর হোসেন চেয়ার ভাঙচুরের সাথে জড়িত না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত করে চেয়ার ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় নেওয়া হবে।

এ বিষয়ে জাহাঙ্গীর হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে ও মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031