ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মতিহার এলাকায় এক কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত লিপি বেগম (৪০)। লিপি রাজশাহীর মতিহার থানার বাজে কাজলা সাকোপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রোববার (১৬ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহী মহানগর মতিহার থানাধীন বাজে কাজলা সাকোপাড়া বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আসামি লিপি বেগমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news