IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিতবাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহানগোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনরাজশাহীতে বিএসটিআই’র আদালতে লাইভ বেকারীর জরিমানা‘চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা’আরডিএর নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের গাছের চারা রোপনরাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানেরছেলের মোটরসাইকেল থেকে সিটকে পড়ে মায়ের মৃত্যু
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়। এরপর বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।

র‌্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন, কর্মচারী ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন। সভা পরিচালনা করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৫ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

এছাড়াও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন দিয়ে রাজশাহীকে বর্ণিলভাবে সাজানো হয়। অসংখ্য রঙিন পতাকা ও ব্যানার-ফেস্টুন ছেয়ে যায় শহর। নগরীর প্রতিটি সড়ক বিভাজকে শোভা পাচ্ছে রঙিন পতাকা এবং সকল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। নগর ভবনে ড্রপ ডাউন ব্যানার টাঙানো সহ সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুনে।

নগরীর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের সামনে, সাহেব বাজার জিরোপয়েন্ট ও রেলস্টেশনে বিশাল আকৃতির ওভার হেড ব্যানার টাঙানো হয়েছে। ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে প্রদর্শন করায় ব্যানার। এসব ব্যানার-ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শেখ রাসেলের দুলর্ভ বিভিন্ন ছবি তুলে ধরা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031