IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> রাজশাহী >> শেখ রাসেল দিবস, রাসিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ রাসেল দিবস, রাসিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। বক্তব্য দেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সচিব মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, রাসিকের কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমেরী আহমেদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, এরআগে সকালে নগর ভবনের বঙ্গবন্ধু কর্ণার চত্বরে তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশ নেন। ক-গ্রুপে (সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়) ১ম স্থান আল নাহিয়ান মাহিন, ২য় স্থান সুরাইয়া আক্তার মৌ ও ৩য় স্থান অর্জন করেছে সিদরাতুল মুনতাহা।

খ-গ্রুপে (১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি) ১ম স্থান ঐশী সরকার, ২য় স্থান জারিন ইসলাম, ৩য় স্থান কাজী মুসতাহিনা মুশাররত, গ-গ্রুপে (৫ম শ্রেণি হতে ৮ম শ্রেণি) ১ম স্থান নুজহাত জাহান আলিফ, ২য় স্থান আদর্শ চৌধুরী তাহী ও ৩য় স্থান অর্জন করেছে নাফিসা লুবাবা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031