IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> রাজশাহী >> তেথুলিয়া বাজারে মুদি দোকানের টিন কেটে চুরি

তেথুলিয়া বাজারে মুদি দোকানের টিন কেটে চুরি

চুরি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার তেথুলিয়া বাজারে রিপন আলী নামের এক মুদি ব্যবসায়ীর দোকানের টিনের চালা কেটে ৬২ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে চুরির এই ঘটনা ঘটেছে।

রিপন আলী জানান, মঙ্গলবার (৪ জুলাই) সকালে দোকান খুলে চুরির ঘটনা জানতে পারেন। এতে তার বিভিন্ন ব্র্যান্ডের ৫০ হাজার টাকার সিগারেট ও ১২ হাজার টাকার মিনিটি কার্ড চুরি হয়ে গেছে। বিষয়টি বাজার কমিটি ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

তিনি জানান, বাজারের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষনাবেক্ষনের জন্য ৩ জন নৈশ প্রহরি রয়েছে।

নৈশ প্রহরি জানান, কোন কিছু বুঝে উঠার আগেই চুরির ঘটনা ঘটেছে। তাদের দাবি, সকালে বাজার ত্যাগ করার পরে চুরি হতে পারে।

বাজার কমিটির সাধারন সম্পাদক নাজিম উদ্দীন জানান, কর্তব্যরত নৈশ প্রহরিদের রাত ১০ টায় এসে সকালের দিকে বাজারে লোকজন আসার পরে চলে যাওয়ার কথা। বিষয়টি নিয়ে কমিটির সদস্যসহ নৈশ প্রহরিদের নিয়ে বসবেন।

জানা গেছে, নৈশ প্রহরি থাকার পরেও গত ২৯ মে ভোররাতে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি রোসনাল আহম্মেদ সুজনের শো-রুমের তালা ভেঙ্গে চারটি কোম্পানির ৩৫ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন ও ক্যাশ বাক্সে রাখা ৩ লাখ ৮ হাজার ৯৯০ টাকা চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরায় চোরদের দেখা গেছে। তবে ধরা পড়েনি কেউ।

গত ১ জুন সকালের দিকে বাজার সংলগ্ন হায়াত আলী মার্কেটের আব্দুল আজিজ রেডিমেন্ট গার্মেন্টেসের প্রবেশ পথের গলি থেকে চারঘাটের মুনহারপুর গ্রামের মেরাজুল ইসলামের তালাবদ্ধ ডিসকভার-১০০ সিসির ১টি মোটর সাইকেল (রাজশাহী হ-১২-২৭২২) চুরি হয়ে যায়। সব মিলে এ বছরের জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত সিদেল চুরিসহ ৯টি চুরির ঘটনা ঘটলো। এসব ঘটনায় জিডি হলেও মামলা হয়নি।

অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গুরুত্বের সাথে তদন্ত পূর্বক চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশের টিম কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031