ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, কাটাখালী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


