IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> রাজশাহী >> বাঘায় ফেন্সিডিলসহ আটক ২

দুই মামলা

বাঘায় ফেন্সিডিলসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাঘায় ডিবি পুলিশের হাতে আমদানি নিষদ্ধ ভারতীয় ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত চপল আলী (৩৫) উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে এবং জামরুল শেখ (৩৪) ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে। তাদের বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দু’টি আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায, মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে রাজশাহীর গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ।

জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল পদ্মা নদী পাড়ি দিয়ে ফেন্সিডিলের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আলাইপুর গ্রামের জামালের আম বাগানে দেশী মাদক ব্যবসায়ীর কাছে ফেন্সিডিগুলো হস্তান্তর করছিল। সেখানে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়। এসময় দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জামরুল শেখ জানান, এর আগেও এ ধরনের ফেন্সিডিলের বাংলাদেশে এনেছে। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। চপল আলী জানান, সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে।

বাঘা থানা সূত্রে জানা যায়, চপল আলী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

ডিবি পরিদর্শক (ওসি) আব্দুল হাই জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি আইনে মামলা করা হয়েছে। এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে।

উল্লেখ্য, গত মাসে জেলা ডিবি পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031