IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বেসরকারি বস্তায় মোড়কজাত

সরকারি চাল

অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বেসরকারি বস্তায় মোড়কজাত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় বস্তা পরিবর্তন করে খাদ্য গুদামের সরকারি চাল বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) উপজেলার মনিগ্রাম বাজারে ‘ইমন খাদ্য ভান্ডার’ এ বিভিন্ন কোম্পানির বস্তায় খাদ্য গুদামের চাল প্যাকেটজাত করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ‘গুটি স্বর্না চাউল’এর বস্তাসহ বিভিন্ন কোম্পানির বস্তায় খাদ্য গুদামের সরকারি চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করে ট্যাগ দিয়ে রাখা হয়েছে।

জানতে চাইলে ‘ইমন খাদ্য ভান্ডার’র স্বত্ত্বাধিকারি আব্দুল কুদ্দুস (সোনা) ডিও লেটার দেখিয়ে জানান, রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার সভাপতির নামে বরাদ্দকৃত ১ মেঃ টন চাল (৫০ কেজির বস্তা) গত বুধবার কিনেছেন। চালগুলো বাজারে বিক্রির জন্য ২৫ কেজি ওজনের বস্তায় প্যাকেটজাত করছেন। খাদ্য গুদামের চালগুলো হাইব্রিড মোটা চাল বলে জানান।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া চালের ডিও কিনে বাজারে বিক্রি করেন। তার দাবি, বস্তা পরিবর্তন করলেও মোটা চালের দামেই বাজারে বিক্রি করা হবে। তার দেওয়া তথ্য সংরক্ষণ আছে।

নাম প্রকাশ না করার শর্তে জৈনক ব্যক্তি জানান, সরকারি গুদামের সরকারি চাল নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বেসরকারি বস্তায় মোড়কজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। এভাবেই সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ধরনের ব্যবসা চালিয়ে আসলেও কোন তদারকি নেই বলে জানানো হয়।

রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুলি ইসলাম জানান, বরাদ্দ পাওয়ার পর সেই চাল এর ডিও ৩২ হাজার টাকায় বিক্রি করেছেন। ‘রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা’র সভাপতির নামে জিআর’র ১মেঃ টন চাল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমাদুল হাসান।

বিকেল সাড়ে ৬টায় মুঠোফোনে যোগাযোগ করলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আলী জানান, খাদ্য গুদাম থেকে চাল বের করে দেওয়ার পর, কি করা হয় জানিনা। তবে বেসরকারি বস্তায় সরকারি চাল মোড়কজাত করে বেশি দামে বিক্রি করা ভোক্তাদের সাথে প্রতারনঅর সামিল।

উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, বিষয়টি জানার পর খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031