IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

রাজশাহী কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর), বিশ্ব শিক্ষক দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে দেশসেরা রাজশাহী কলেজ।

এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’।

দিবসের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলেজের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, সমাজে জ্ঞানের বিস্তার না হলে উন্নয়ন টেকসই হবে না। আর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকাই মুখ্য। তিনি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও অনুশীলনে সহায়তা ও উৎসাহ প্রদানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষকের মর্যাদা ও মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানোই দিবসটি পালনের মূল উদ্দেশ্য বলে জানান কলেজ অধ্যক্ষ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর নূরল আলম। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষার মেরুদণ্ড শিক্ষক। তাই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে হলে শিক্ষককে যথাযথভাবে মূল্যায়ন ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার গুণগত পরিবর্তনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীর চরিত্র গঠন, ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরিতে শিক্ষককে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোকিত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করার জন্য তিনি উপস্থিত শিক্ষকমণ্ডলীর প্রতি আহ্বান জানান।

রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, শিক্ষক চিরকাল শিক্ষানবীশ। তাঁকে জ্ঞানের নতুন নতুন ধারা ও শাখার সাথে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি শিক্ষককে সমাজ ও রাষ্ট্রের আলোকবর্তিকা বলে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড নাজিম উদ্দীন, সহকারী অধ্যাপক মোস্তফা নাসিরুল আযম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আমির সাদাতসহ রাজশাহী কলেজের আরও অনেক শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দুজন সম্মাননীয় অতিথিকে কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর নুরুল আলম।

উল্লেখ্য, ৫ অক্টোবর বিশ্বজুড়ে শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় একটি বিশেষ দিন। তা হল আন্তর্জাতিক শিক্ষক দিবস। রাষ্ট্রসঙ্ঘের তরফে এই দিনটি ১৯৯৪ সাল থেকে পালন করা হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের একটি বিশেষ সংগঠন হল ইউনেস্কো। এই সংগঠনই প্রথম আবেদন করেন এমন একটি দিন উদযাপনের। তবে এর সঙ্গেই ছিল আরেকটি আন্তর্জাতিক সংগঠন-আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন। ইউনেস্কো ও আইএলও যৌথভাবে এই বিশেষ দিন উদযাপনের প্রস্তাব রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031