IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> রাজশাহী >> পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে মতবিনিময়

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া ও ধুলিয়ান পর্যন্ত নৌ প্রটৌকল রুট চালুর বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেল ৩টায় নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতি গতিশীল করতে পদ্মা নদী ব্যবহার করে ভারতের সঙ্গে নৌরুট চালু ও রাজশাহীতে নৌবন্দর স্থাপনের বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগেও সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছেন তিনি।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নদীতে নাব্যতা আনা গেলে রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠা করা যাবে। ভারত থেকে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। আমরাও বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারবো। এর মাধ্যমে রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে। নৌপথটি চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত পরীক্ষামূলকভাবে নৌরুট চালুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এনবিআর ক্লিয়ারেন্স পেলে নৌরুটটি শিগগিরই চালু হবে। এরপরে নৌরুটটি রাজশাহী পর্যন্ত বর্ধিত করে চালু করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় শেষে রাসিক মেয়রকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান। এসময় বিআইডব্লিউটিএ এর পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক একেএম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ খুরশীদ আলম ও উপ-পরিচালক শর্মিলা খানম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031