ধূমকেতু প্রতিবেদক : জেবি শপিং মল ব্যবসায়ী ঐক্য ফোরাম আয়োজিত রেফেল ড্র গত ২০ অক্টোবর সন্ধ্যা ছয়টায় ক্রেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি মামুনুর রশিদ।
এসময় সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজীবের সভা পরিচালনায় উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্রের সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, ব্যবসায়িক ঐক্য ফোরামের উপদেষ্টা শরীফ আলী মুনমুন, সহ সভাপতি আজাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মতিউর রহমানসহ নেতৃবৃন্দ।
প্রথম পুরস্কার প্রাপ্ত বিজয়ী মোহাম্মদ নাইমুল রহমান দুর্জয় গোবিন্দপুর ঝিনাইদহ সদর।


