IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণ
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে অক্টোবর মাসে ১৩ নারী ও শিশু নির্যাতিত

নারী শিশু নির্যাতন বন্ধ করি, সবাই সচেতন হই : লফস

রাজশাহীতে অক্টোবর মাসে ১৩ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অক্টোবর মাসে ১৩ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। লফস ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। 

লফসের তথ্য মতে অক্টোবর মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের চিত্র :

বাঘায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাঘায় পিতার উপর অভিমান করে ৫ম শ্রেণির ছাত্র উৎসব কুমার (১১) এর আত্মহত্যা, পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সন্তান জিহাদ (৫) কে ফাঁস দিয়ে মেরে মা শান্তনা খাতুন (২৮) নিজেও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তানোরে গভীর রাতে প্রাচীর টপকে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিয়োগ, নগরীতে স্বামী দ্বারা নির্যাতনের শিকার এক নারী।

এদিকে, নেশার টাকার জন্য মাকে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে, দুর্গাপুরে আংগুরা বেগম (৬০) কে হত্যার চেষ্টা করে তার ছেলে ও ছেলের বউ, বাগমারা উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে ভাবি জাহানারা বেগম (৫৫) কে খুন করে দেবর, পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার, দুর্গাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার, নগরীতে স্বামী দ্বারা নির্যাতনের শিকার এক নারী। 

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031