ধূমকেতু প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিসে রাবি শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীর সভাপত্বিতে এবং রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের আহŸায়ক সামসুদ্দীন চৌধুরী সানিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি নেতা আনেয়ার হোসেন উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান ও শহীদ জিয়া শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম আল মাহমুদ বিপ্লব।
এছাড়াও রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ড, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, কেন্দ্রীয় ছাত্রদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো, রাবি ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, মাহমুদুল মিঠু, বুলবুল রহমান, আব্দুল লতিব সম্রাট, মারুফ হোসেন, আতিক শাহরিয়ার আবির, সৌমেন রায় ও আবির হাসান হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


