ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আজাহার এর মাতা জমেলা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


