IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা
Home >> রাজশাহী >> পৌরসভায় নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন বিষয়ে প্রস্তুতি সভা

পৌরসভায় নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন বিষয়ে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : কাঁকনহাট পৌরসভায় নির্মিত বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন এবং পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

কাঁকনহাট পৌর অডিটরিয়ামে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর। প্রধান অতিথি ছিলেন, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাাদক আনোয়ার হোসেন শওকত, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাহার আলী, পৌর কৃষকলীগের সভাপতি কল্লোল মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মুক্তার হোসেন, সোহেল রানা, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খাত্তাব ও গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুম পারভেজ বাবুসহ পৌরসভার শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চলতি মাসের ৭ তারিখ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করা হবে। তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহান নেতার মুর‌্যাল উদ্বোধন করবেন। সেদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতিটি ওয়ার্ডের জনগণকে সাথে করে নিয়ে আসার জন্য আহবান জানান। সেইসাথে সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করতে সহযোগিতা করতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দেন মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031