ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় করোনা মহামারিতে সরকারী বিধিনিষেধ অমান্য করায় ১৬ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন, সোনাবাহিনী ও পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাস্মদ আনাছ বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহারে অনিহা করছেন অনেকেই। যার কারণে সকাল থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সরকারী বিধি নিষেধ অমান্য করায় ১৬ জনকে সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের নিকট থেকে অর্থদন্ডের ১২ হাজার ৬০০ টাকা আদায় করেছেন।


