IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> রাবিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন

রাবিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের উত্তর পাশে সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন করেন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক তানজির আহমেদ তুষারের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, মানসিক সমস্যা যেকোনো শ্রেণির মানুষের উপর নানান ধরণের প্রভাব ফেলতে পারে। সমাজে হতাশায় ভুগছে এমন মানুষ গুলোকে দেখলে সাহায্যের হাত না বাড়িয়ে বরং তাদের কে উল্টো দোষারুপ করি । আমাদের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার সময় প্রথমেই তাদের মনোজাগতিক বিষয়টাকে সবথেকে গুরুত্ব দিতে হবে। সাইকোথেরাপি ইউনিট কে এগিয়ে নেওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফি বলেন, মহামারীর করোনার কারণে আমাদের অনেক প্রতিকূলতা পার হয়ে আসতে হয়েছে। এমনি কি এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর উপর পড়েছে এবং তারা মানসিক ভাবে ভেঙে পড়েছেন তাদেরকে সঠিক পরামর্শ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. লিয়াকত আলী, জনসংযোগ প্রশাসক ড. অধ্যাপক আজিজুর রহমান, ছাত্র উপদেষ্টা তারেক নুর প্রমুখসহ অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news