IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মোহনপুরে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু

মোহনপুরে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু

কুপিয়ে জখম, হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) আটক করে পুলিশ।

এসআই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সকালে নাজিম উদ্দিন শাহকে এলোপাতড়ি কুপিয়ে জখম করেন তার ভাই নাজু শাহর ছেলে নাসির উদ্দিন শাহ। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করে। চাচাকে হত্যার দায়ে আটক করা হয় ভাতিজা নাসিরকে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই ইব্রাহিম জানান, বছরখানেক আগে নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা। সুস্থ হয়ে ফিরে এসে ছেলের নামে মামলা দায়ের করেন নাজু শাহ। সেই মামলার সাক্ষী ছিলেন নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news