ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটি খাতুন (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্রী উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পুর্বপাড়া গ্রামের লিটন আলীর মেয়ে। সে বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ঘোষিত ফলাফলে সুইটি খাতুন অন্যান্য বিষয়ে পাশ করলেও অংকে ফেল করে। পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজকক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। এসময় বাড়ীর লোকজন জানতে পেরে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত স্কুলছাত্রী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখা পড়ায় অনেক ভালো ছিলো। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে কেন এমনটা করলো।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটির নামের একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


