IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেননাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য দায়িত্ব পালনকালে কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, গত ২৩ মে ২০২৬ তারিখে ২য় পালায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো: মানিক হোসেন সাহেব বাজার জিরো পয়েন্টসহ আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় তিনি একটি পার্টস ব্যাগ কুড়িয়ে পান।

ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র এবং নগদ অর্থ পাওয়া যায়। পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।

পরবর্তীতে ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি তার প্রকৃত মালিক মোছা: উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। তিনি রাজশাহী মহানগরীর স্থানীয় বাসিন্দা।

মোছা: উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিক্সাযোগে রেলগেট এলাকা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আসার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি।

ব্যাগটি ফিরে পেয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি এ কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ