IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> লাইফস্টাইল >> মেয়েটি হয় যেন আত্মপ্রত্যয়ী

মেয়েটি হয় যেন আত্মপ্রত্যয়ী

ধূমকেতু নিউজ ডেস্ক : আপনার মেয়েটিই আগামী দিনের নারী, মা। তাই মেয়েদের আত্মপ্রত্যায়ী হয়ে বেড়ে ওঠাটা খুব জরুরি। এজন্য প্রয়োজন শৈশব থেকেই প্রস্তুতি গ্রহণ। আর সেই দায়িত্ব নিতে হবে আপনাকেই। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হলো জেন্ডারভিত্তিক ভূমিকাগুলো মেয়ে সন্তানের ওপর চাপানো যাবে না। কারণ এ ব্যাপারটা আপনার মেয়ে সন্তানকে আত্মপ্রত্যায়ী হতে বাধা প্রদান করে। তাই প্রথমেই এটা থেকে বের হতে হবে। এখন জেনে নিন আপনার মেয়ে সন্তানকে আত্মপ্রত্যয়ী করতে কী করবেন-

সৌন্দর্য সবকিছু নয়
আপনার মেয়ে দেখতে সুন্দরী কিনা তা নিয়ে না ভেবে তার বিভিন্ন গুণ নিয়ে প্রশংসা করুন। আত্মীয়স্বজনদেরও সৌন্দর্য নিয়ে প্রশংসা না করে অন্য গুণগুলো নিয়ে প্রশংসা করতে বলুন। মেয়েকে “পুতুলের মতো”, “পরীর মতো” প্রভৃতি অ্যাখ্যা না দিয়ে তাকে বুদ্ধিমান, বন্ধুবৎসল, গোছানো প্রভৃতি প্রশংসা করুন। শিশুমনোবিদরা বলেন, ছেলে শিশুদের ক্ষেত্রে প্রশংসা করতে যেসব ইতিবাচক ভাষা ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক ভাষা ব্যবহার করা উচিত।

স্বাধীনতা দিন
মেয়ে সন্তানের অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে তার স্বাধীনতা কেড়ে নেবেন না। মেয়ে ও ছেলের জন্য পরিবারে আলাদা নিয়ম চালু করবেন না। মনে রাখতে হবে, ছেলেরা যেসব কাজ করতে পারে মেয়েরাও সেসব কাজ করতে পারে, সেটা বাড়িতেই হোক অথবা বিদ্যালয়ে। ছেলেমেয়ে শিশুদের একই ধরনের খেলাধুলা, একই ধরনের শখের কাজ করার সমান সুযোগ তৈরি করুন।

ভালো বই পড়তে দিন
বইপড়া একটি ভালো অভ্যাস। তবে আপনার মেয়েটি কেমন বই পড়ছে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের এমন সব বই পড়তে দিন যেগুলোর ভাষা শুধু মেয়েদের জেন্ডার ভূমিকাগুলো তুলে ধরার উদ্দেশ্যেই লেখা হয়েছে এমন না হয়। যেসব বইয়ে মেয়েদের ছেলেদের মতো সাহসী, বুদ্ধিমান, শক্তিধর, স্থিতধীসম্পন্ন ভূমিকায় দেখানো হয়েছে সসব বই পড়তে দিন।

আপনি আদর্শ হয়ে উঠুন
নিজের মেয়ে সন্তানটির কাছে নিজে একজন আদর্শ হয়ে উঠুন। মেয়েরা কী করতে পারে অথবা পারে না, কেন পারে না এসব বিষয়ে নিজের ভাবনাগুলোকে প্রশ্ন করুন। আপনার নিজের মধ্যে জেন্ডারভিত্তিক কোনো বদ্ধমূল ধারণা থাকলে তা থেকে বেরিয়ে আসুন। নিজে যেভাবে এসব বাঁধা অতিক্রম করেছেন তা আপনার মেয়েকে শেখান। আপনি তার কাছের বন্ধু হয়ে উঠুন। তাহলে সে খুব সহজেই আপনার সঙ্গে মিশতে পারবে। সবকিছু শেয়ার করতে পারবে। এজন্য সবার আগে আপনাকে আপনার মেয়ের কাছে একজন আদর্শবান মানুষ হয়ে উঠতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news