IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> লিড নিউজ >> শিক্ষা >> দেশের স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশ

দেশের স্কুল-কলেজে মাউশির নতুন নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদেশের স্কুল ও কলেজগুলোকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিসব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (১১ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক রূপক রায়ের সই করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শেখ রাসেল দিবসে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থার নিজ নিজ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলেল আয়োজন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেয়ালিকা প্রকাশ করতে হবে। দেয়ালিকায় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করে সেরা লেখা (প্রতিটি শ্রেণির জন্য একটি করে) আগামী ৩০ অক্টোবরের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

আরও বলা হয়, শহীদ শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে গাছের রোপণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো কর্মসূচি স্ব স্ব ব্যবস্থাপনায় আনন্দমুখর পরিবেশে আয়োজন করতে হবে। আনন্দ র‌্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা বা কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news