IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> শিক্ষা >> লিড নিউজ >> শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বিগত সরকারগুলোর সময়ে শিক্ষাখাতে ‘কম’ ব্যয়ের সমালোচনা করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়নে জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশে করে মন্ত্রী বলেন, ত্রুটি কোথায়, তিনি নিজেও উত্তর খুঁজে পাননি।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বাড়ানো হবে। ইউনেস্কো কমিশন আমাদের ৬ শতাংশ পর্যন্ত যেতে বলেছে। আগের সরকারগুলো কখনো জিডিপির ১ দশমিক ৭০ শতাংশের বেশি বিনিয়োগ করেনি। কিন্তু এখন আমরা বিনিয়োগ করতে প্রস্তুত।

তবে এর ফলাফল কী? এই প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, শিক্ষকরাই মূল বিষয়। আর আমরা নীতিনির্ধারকরাও দায়ী। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত—শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে, শিক্ষা বিভাগকে উন্নত করতে। কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাঠপর্যায়ের অফিসার, শিক্ষক, প্রশিক্ষকরা কীভাবে কাজ করছেন আমি জানি না।

বড় বড় প্রকল্পে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষার মানোন্নয়নে তা কার্যকর কি-না সে প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন।

তিনি বলেন, কেন গবেষণায় এমন তথ্য আসে যে ৮০ শতাংশ শিক্ষার্থী ঠিকমতো পড়তে পারে না? কেন?

শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করে মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে। এত বছর পরও কেন আমাদের এই সমস্যাগুলো রয়ে গেছে? কেন আমাদের ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না? আমাদের ত্রুটি কোথায়? আমি নিজেও এর উত্তর খুঁজে পাইনি। আমি নিজেও প্রায় ২০ বছর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো উল্লেখযোগ্য উন্নতি আমি দেখতে পাইনি। এটা আমার নিজের পর্যবেক্ষণ। অথচ ইউনিসেফ মাঠপর্যায়ে কাজ করে আমাদের তথ্য দিয়েছে—বর্তমানে শ্রেণিকক্ষগুলোর অবস্থা কী। আমরা হয়তো জানি না, অথবা সবাই জানি কিন্তু স্বীকার করি না।

শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের সেই পথেই এগোতে হবে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩২ হাজার কোটি টাকা ব্যয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-পিইডিপি-৪ বাস্তবায়িত হয়েছে এবং ৫১ হাজার কোটি টাকা ব্যয়ে পিইডিপি-৪ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এত বিপুল অর্থ ব্যয়ের পরও প্রাথমিক শিক্ষার এই অবস্থাই যদি হয়, তাহলে এর জবাব কে দেবে? সরকার তো বিনিয়োগ করছে। শিক্ষাখাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।

শিক্ষার মান নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের আত্মসমালোচনা করার তাগদ দিয়ে তিনি বলেন, আমরা আর নিশ্চুপ বসে থাকতে পারি না। আসুন, সবাই মিলে কাজ করি।

এহছানুল হক মিলন মন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগ করছে। অভিভাবকরা তাদের সন্তানদের জন্য সর্বোচ্চ ব্যয় করছেন। এখন এর ফল আসতেই হবে। শিক্ষার মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই।

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ এক অনুষ্ঠানে সংস্থাটি তাদের সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে।

‘ব্রিংগিং লার্নিং টু লাইফ: ইনোভেশনস ইন ট্রেনিং, টিচিং, লার্নিং অ্যান্ড স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031