IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> স্বাস্থ্য >> মৌমাছির বিষ ধ্বংস করে স্তন ক্যানসারের কোষ

মৌমাছির বিষ ধ্বংস করে স্তন ক্যানসারের কোষ


ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়েই নারীদের মধ্যে স্তন ক্যান্সারের প্রকোপ বাড়ছে। কিন্তু এই ক্যান্সার কোষ মোকাবেলায় সক্ষম হাজার হাজার রাসায়নিক উপাদান থাকলেও মানুষের চিকিৎসায় কাজে লাগানোর মতো উপাদান খুব কমই। তবে এবার অস্ট্রেলিয়ার একদল গবেষক দাবি করেছেন, মৌমাছির বিষ স্তন ক্যান্সারের আগ্রাসী কোষ ধ্বংস করতে সক্ষম।

তারা জানান, এই বিষে থাকা মেলিটিন দুরারোগ্য ‘ট্রিপল-নেগেটিভ’ (টিএনবিসি) এবং ‘এইচইআর২-এনরিচড’ স্তন ক্যান্সারের কোষ ধ্বংসে কাজ করে। মেলিটিন ২৬টি অ্যামিনো এসিড দিয়ে গঠিত একটি ‘বেসিক পেপটাইড’; যা ওই দুই ধরনের স্তন ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞানী অধ্যাপক পেটার লিংকেন বলেছেন, মেলিটিন ও এর কার্যকারিতা নিয়ে এ আবিস্কার ‘অবিশ্বাস্য’।

গবেষকরা এ আবিষ্কারকে ‘উৎসাহব্যাঞ্জক’ বলে বর্ণনা করেছেন। যদিও এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। এর আগে বেশ কিছু গবেষণায় মৌমাছির বিষে অন্য ধরনের ক্যান্সার প্রতিরোধী উপাদান পাওয়া গেছে। যেমন : ত্বক ক্যান্সার বা মেলানোমা প্রতিরোধী উপাদান।

পশ্চিম ‍অস্ট্রেলিয়ার ‘দ্য হ্যারি পারকিন্স ইন্সটিটিউট অব মেডিকেল রিসার্চ’ এর গবেষকরা ‘নেচার প্রিসিশন অঙ্কোলজি’ জার্নালে তাদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

গবেষকরা তিনশ’টির বেশি মৌমাছি ও ভ্রমরের বিষ পরীক্ষা করে মৌমাছির বিষে ক্যান্সার কোষ ধ্বংসকারী ‘অত্যন্ত শক্তিশালী’ উপদান খুঁজে পেয়েছেন।

দেখা গেছে, এক ফোঁটা বিষই মাত্র এক ঘণ্টায় ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম, তাও আবার সুস্থ কোষের সবচেয়ে কম ক্ষতি করে। তবে পরবর্তী ডোজের ক্ষেত্রে বিষাক্ততার মাত্রা বেড়ে যায়।

গবেষকরা এও দেখেছেন যে, মেলিটিন উপাদানটিই সক্রিয়ভাবে ক্যান্সার কোষের বৃদ্ধি ‘থামিয়ে দিতে’ পারে বা ‘বাধা দিতে’ পারে। তাছাড়া, মৌমাছির বিষে মেলিটিন প্রাকৃতিকভাবে থাকলেও এটি কৃত্রিমভাবেও বানানো যায়।

যে ধরনের স্তন ক্যান্সার অত্যন্ত আগ্রাসী সেগুলোর অন্যতম হচ্ছে, ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ১০ থেকে ১৫ শতাংশ স্তন ক্যানসারই এ ধরনের হয়ে থাকে। এ ক্যান্সারের চিকিৎসায় সাধারণত অস্ত্রোপচার এবং পরে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news