IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরী বিএনপির ব্যাপক প্রস্তুতি
Home >> স্বাস্থ্য >> টপ নিউজ >> চারঘাটে উদ্বেগ জনক ভাবে ছড়িয়ে পড়েছে চর্মরোগ স্ক্যাবিস

চারঘাটে উদ্বেগ জনক ভাবে ছড়িয়ে পড়েছে চর্মরোগ স্ক্যাবিস

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে উদ্বেগ হারে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস বা খোসপাচড়া রোগ। বিশেষ করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থীর ছাড়াও ছোঁয়াচে এই রোগে আক্রান্ত নারীরাও ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছেন, যা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতাধিক রোগী আসছে স্ক্যাবিসের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়াও এ রোগে আক্রান্ত অনেকেই উন্নত চিকিৎসা নিতে ছুটছেন রাজশাহী মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলটন কুমার বলেন, স্ক্যাবিস মাঝে মাঝেই হয়। তবে আবহাওয়া বদলজনিত পরিস্থিতিতে প্রকোপ বাড়ে। যেহেতু স্ক্যাবিস ত্বকের একটি ছোঁয়াচে রোগ। তাই বসবাসের জায়গা বিশেষ করে ঘরবাড়ি, মেস, কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মাদ্রাসা, এতিম খানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নারীদের মাঝে স্ক্যাবিস সংক্রমণ ব্যাপক সংখ্যায় বেড়েছে। আগে যেখানে দৈনিক ১০ থেকে ১৫ জন রোগী আসতেন উপজেলা হাসপাতালে স্ক্যাবিসের সমস্যা নিয়ে। এখন দৈনিক গড়ে অর্ধ শতাধিক রোগী আসছেন বিভিন্ন বয়সের রোগী। আক্রান্ত অনেকেই বলছেন, করোনার টিকা গ্রহণের পর থেকে অনেকের শরীরে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রতিষেধকের কার্যকারিতা কমে গেছে। সাধারণ সমস্যায় ভালো মানের ওষুধ খেয়েও কাজ হয় না। তবে স্ক্যাবিস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পেছনে করোনার টিকার প্রতিকূল প্রভাব রয়েছে কি না-খুঁজে দেখা দরকার। দৈনিক এত সংখ্যক স্ক্যাবিসে আক্রান্ত রোগী এখন আসছেন যা আগে কোনো দিন দেখা যায়নি। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসা নিতে আসা রায়পুর এলাকার লুৎফুন্নেছা, রাবেয়া, সুমিসহ একাধিক নারী বলেন, প্রথমে এমনি শরীর চুলকাতো। পরে কয়েক দিনে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বিভিন্নধরনের ক্রিম,লোশন ও ট্যাবলেট খেয়েও ভালো হচ্ছেনা। অপর দিকে সাবিনা, হাওয়া বেগম, রবিউল ইসলাম, সুমন আলীসহ একাধিক রোগীর অভিযোগ করোনার টিকা নেয়ার পর থেকে এমন রোগ বাসা বেধেছে শরীরে।

ডা: মিলটন বলেন, স্ক্যাবিসে আক্রান্ত সব বয়সের রোগীর সঙ্গে শিশুরাও আসছে আউটডোরে। যদিও শিশু আক্রান্তের সংখ্যাটা কম। স্ক্যাবিসে আক্রান্ত রোগীদের সংক্ষিপ্ত হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে তাদের মধ্যে যেসব মাদ্রাসায় একসঙ্গে অনেক আবাসিক শিক্ষার্থী গাদাগাদি করে থাকেন, ছাত্রাবাসের শিক্ষার্থীর সংখ্যা বেশি।

তিনি আরও বলেন, পরিবারের কেউ একজন স্ক্যাবিসে আক্রান্ত হলে সাধারণ চুলকানি বলে চিকিৎসা নেন না। ফলে ততদিনে পরিবারের সবাই আক্রান্ত হয়ে পড়ছে। অনেকেই ওষুধের কোর্স কমপ্লিট না করার কারণে আবার আক্রান্ত হচ্ছেন। অসচেতনতার কারণে স্ক্যাবিস নিরাময়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু স্ক্যাবিস ত্বকে ছড়ায় ফলে সহজেই আরেক জনের ত্বকে গিয়ে সংক্রমণ ঘটাচ্ছে। এজন্য পরিবারের একজন ওষুধ ব্যবহার করলে বাকি সবাইকে একই ওষুধ ব্যবহার করতে হবে। এ ছাড়াও সব সময় ঘর বাড়ীসহসব কিছুই পরিস্কার পরিছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসক মিলটন কুমার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ