IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাট
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> বছরের প্রথম কার্যদিবস: ১০ মিনিটে সূচক বাড়ল ৭০, লেনদেন ২শ কোটি

বছরের প্রথম কার্যদিবস: ১০ মিনিটে সূচক বাড়ল ৭০, লেনদেন ২শ কোটি

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই লেনদেনেও বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

মাত্র ১০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে গেছে। আর লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সূচকের বড় উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এদিন লেনদেনের শুরু হওয়ার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। আর প্রথম তিন মিনিটের লেনদেনে সূচকটি বাড়ে ৮৫ পয়েন্ট।

এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। এতে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৭০ পয়েন্ট। আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭১ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ১৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১৫ কোটি সাত লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ছয় কোটি ৮১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031