IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহ এর ছেলে মিলন সিংহ (৪২)।

৭টি অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলিসহ আটকের মামলায় আদালত এ রায় দেন। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আঞ্জুমান আরা বেগম।

তিনি জানান, অস্ত্র মামলায় আদালত রায় দিলেও ভারতীয় নাগরিক মিলন সিংহের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে করা মামলাটি এখনও চলমান রয়েছে।

তিনি আরও জানান, ২০১৮ সালের ৩১ জানুয়ারী র‌্যাবের একটি দল বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭টি পিস্তুল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। এ ঘটনায় এসআই গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত এই দন্ডাদেশ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31