IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে প্রেমিকাকে হত্যার দায়ে মাহফুজ আলম মানিক নামে এক প্রেমিকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকেলে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা এই রায় ঘোষণা করেন।

মাহফুজ আলম মানিক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, মাহফুজ আলম মানিকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই একই উপজেলার শীতলাই চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে রোমানা আক্তার মৌয়ের প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তাদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়।

গত ২০১৫ সালের ১৬ জুলাই সন্ধ্যার পর ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় মৌয়ের বাড়ির অদূরে কালীরডাঙ্গা নামকস্থানে প্রেমিক মানিক তার গতিরোধ করে। এ সময় মানিক তার সঙ্গে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে মৌকে গুরুতর আহত করে এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৌ মারা যায়।

এই ঘটনায় পরের দিন ১৭ জুলাই নিহত মৌয়ের বাবা আব্দুল মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

২৬ জুলাই আসামি মানিক র‌্যাবের হাতে আটক হয়। পরের দিন তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি মাহফুজ আলম মানিক।

আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার বিকেলে আদালতে আসামি মাহফুজ আলম মানিকের উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রবিউল ইসলাম রবি এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট শফিউল আলম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031