IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> অবহেলায় মান্নার মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু বিচার চান স্ত্রী

অবহেলায় মান্নার মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু বিচার চান স্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্নার অবহেলাজনিত মৃত্যুতে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলী কাদের। রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেলী কাদের বলেন, ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেছি। এখনও নিষ্পত্তি হয়নি। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায় হত্যার বিচার চাই। মান্না হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। কারণ তিনি স্বজন হারিয়েছেন। স্বজন হারানোর মর্মটি তিনি ভালো বোঝেন।

২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করেন নায়ক মান্নার শ্যালক রেজা কাদের। পরে এই মামলার বিচারবিভাগীয় তদন্ত হয়।

বিচারবিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম ২০০৯ সালের ২৮ জানুয়ারি ছয় ডাক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরদিনই তারা হাইকোর্টে জামিনের জন্য গেলে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

ওই বছরের ১৬ মার্চ চিকিৎসকরা আত্মসর্মপণ করলে ৫০ হাজার টাকা বন্ডে সই করে জামিন পান। এরপর ২০০৯ সালের ১৮ অক্টোবর ছয় ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিশেষ দায়রা জজ ফিরোজ আলম। এরপর এক, দুই ও তিন নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য থাকা দিনেই সংশ্লিষ্ট বিচারক বদলি হয়ে যান। থেমে যায় সাক্ষ্যগ্রহণ।

এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করেন। কিন্তু সেই রিট আবেদনের শুনানিও শুরু করছেন না আসামিপক্ষের আইনজীবীরা। এরই মধ্যে এ বছর (২০১১ সালে) শুনানির জন্য পনেরো কার্যদিবস ধার্য থাকলেও আসামিপক্ষ শুনানি না করে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছেন মান্নার মামলার আইনজীবী ড. ব্যারিস্টার খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা। আগামী বৃহস্পতিবার ১ ডিসেম্বর এই মামলায় শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে কিছুটা অসুস্থ বোধ করায় গাড়ি চালিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান মান্না। ওই হাসপাতালে যাওয়াই ছিল তার জীবনের শেষ যাওয়া। সেদিন ওই হাসপাতালে চিকিৎসকদের অবহলোয় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

নায়ক মান্নার স্ত্রী সাংবাদিকদের বলেন, আপনারা সবাই জানেন, প্রযোজন ও নায়ক মান্না মারা গেছেন। ২০০৮ সালে আমরা একটি মামলা করেছিলাম। অবহেলাজনিত অভিযোগে মামলাটি করেছিলাম। সে সময় ভেবেছিলাম মামলাটির অচিরেই বিচার হবে। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল এতো দিন হলো মামলাটি শুনানি হয়নি। কোনো সুরাহা না পেয়ে আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন দিচ্ছি। কারণ তিনি এই স্বজন হারানোর ব্যথাটা ভালো বোঝেন। তিনি স্বজনহারা হয়েছেন।

তিনি বলেন, আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে সেই ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাফারিং করতে হচ্ছে। বলে কন্নায় ভেঙে পড়েন। আমি চাই আমার স্বামীর বিচারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। তিনি যেন এই বিচারের দৃষ্টিগোচর হয়। তিনি যেন আলোকপাত করেন। আমরা প্রথম দিকে খুব ভালো রেজাল্ট পাচ্ছিলাম। আসামি অ্যারেস্ট অর্ডার হয়েছিল।

মান্নার স্ত্রী বলেন, যেভাবে তার মৃত্যুটি হয়েছিল নেগলেজেন্সি। সে হাসপাতালে গেছে কিন্তু ভোর ৫টা থেকে সাড়ে ৫টায়। তখন কোনো ডাক্তার পাওয়া যায়নি। সে নিজেই গাড়ি চালিয়ে গেছেন। তার এই বিষয়ে কোনো ডাক্তার ছিল না। আমার স্বামী যখন ভোর ৫টা সাড়ে ৫টায় যায়, সেই ডকুমেন্ট আছে। তিনি (নায়ক মান্না যখন হাসপাতালে যান) তখন প্রপার ডাক্তার ছিল না। ডিউটিরত ডাক্তাররা ছিল। তারা হয়তো চেষ্টা করছিল। সকাল ৯টার পরে তার প্রপার ডাক্তার এসেছিল। তখন আদো কি আমার হাজবেন্ড বেঁচে ছিল?

আমার প্রশ্ন হলো তার অনেক কাজ ছিল, তার ওপর কত দায়িত্ব ছিল। কিন্তু তিনি অবহেলা অনাদরে চলে গেছেন। সকাল সাড়ে ৭টার সময় ইনজেকশন দেওয়া হয়। তখন আমার ভাই আশঙ্কা করেছিল। মান্না বমি করেছিল। সেই সময়েও কোনো প্রপার ডাক্তার ছিল কিনা। এখন মামলাটি যে পর্যায়ে এসেছে। আমাদের আইনজীবী ভালো বলতে পারবেন মামলাটি কেন দীর্ঘায়িত হচ্ছে।

আজকে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, মামলার খোঁজ নিতে এসেছিলাম। একটা মামলা যখন হয়েছে, অবহেলা অনাদরে চলে গেছেন।

এছাড়া আমি কি চাইবো। মান্নার এমন কোনো অসুস্থতা ছিল না। এর মধ্যে হাই কোলেস্টরেল ও এসিডিটির প্রবলেম ছিল। হতে পারে তার এসিডিটি প্রবলেম ছিল। সেই সময়ে একটি মামলা হয়েছিল। আমি চাই একটি সুষ্ঠু বিচার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31