IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> পোরশায় ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

পোরশায় ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : জোর খাটিয়ে জমি দখল করার কারনে এক ইউপি সদস্য সহ ১১জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উপজেলার আমদা গ্রামের মৃতু ইউনুছ আলীর ছেলে তৈয়ব আলী। তৈয়ব আলী তার পৈত্রিক সূত্রে পাওয়া চানসদাবড় মৌজার ১৫বিঘা জমি জোর পূর্বক দখলের অভিযোগ এনে ওই মামলা করেন।

মামলার আসামীরা হলেন, নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান(৩৮), গানইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমিনুল(৩০), একই গ্রামের মৃতু আলিম উদ্দিনের ছেলে ইয়াছি(৫৫) ও সামছুল(৪৫), মৃত মিছা দেওয়ানের ছেলে ময়েন উদ্দিন(৫০), মৃতু আবুল হোসেনের ছেলে জামাল উদ্দিন(৪০), মৃতু ছোলেমানের ছেলে মোসলেম উদ্দিনের(৪৭), মৃতু রোস্তম আলীর ছেলে বারিক(৪৫), সাইফুদ্দিনের ছেলে নাসির(৩০), মইনদ্দিনের ছেলে নুর আলম(৩৩) এবং মালার ছেলে সাইফুদ্দিন(৫০)।

মামলা সূত্রে জানা গেছে, তৈয়ব আলীর জমির কাগজপত্রে ত্রæটি আছে বলে সাইদুর মেম্বার দুইলক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি দলবল নিয়ে জমি দখল করেন এবং তৈয়ব আলীকে মেরে ফেলার হুমকী ও মারধর করেন।

এবিষয়ে তৈয়ব আলী জানান, ১৯৬৮-৬৯ সালে ২১৭০৫/৭০নং দলিল মুলে তার বাবা ইউনুছ আলী মালিক হন। যাহার খারিজ কেস নং ১৪/ঢ/১৯-২০। পরবর্তীতে ইউনুছ আলী ২১/৬/২০২০ তারিখে পোরশা এসআর অফিসে ৩৫৩৪/২০২০ হেবা ঘোষনা দলিল মুলে তার ছেলে তৈয়ব আলীকে লিখে দেন। এতে তিনি মালিক হয়ে নিজে ভোগ দখল করছেন। এবিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান ওই জমি দখল ও চাঁদাদাবীর ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান। তবে মামলার পরিপ্রেক্ষিতে একজন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

অপরদিকে মামলার প্রধান আসামী সাইদুর জানান, জমিটি ১৯৬৮ সালে তৈয়ব আলীর বাবা ইউনুছ আলী লিজ নিয়েছিল। দির্ঘ্যদিন খাজনা না দেওয়ায় জমি আবার খাস হয়ে যায়। ফলে ২০১৫ সালে উপজেলা ভ‚মি অফিস থেকে তিনি ওই জমি লিজ নিয়েছেন এবং লিজ সূত্রেই তিনি জমিতে গেছেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31