IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> সাবেক প্রতিমন্ত্রী দারাসহ আ’লীগের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক প্রতিমন্ত্রী দারাসহ আ’লীগের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদাদাবি ও বিস্ফোরক আইনে ৪০ জনে নাম ছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২০ জনকে। এদিকে, বাদীর দায়ের করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামের রাকিবুল ইসলাম বাদী হয়ে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। রাকিবুল ইসলাম ওই গ্রামের নাজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। এছাড়াও তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ছাড়াও উল্লেখযোগ্য আসামীরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল মজিদ সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা হালিম শাহ, পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রাজিবুল ইসলাম রাজিব, আব্দুল জলিল ও ছাত্রলীগ নেতা মানিক ইসলাম প্রমুখ।

বাদীর আইনজীবী এড. আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১১ সালের ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুর হাটে রাজশাহী জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক ও সাবেক সাংসদ এড. নাদিম মোস্তফার উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির তৎকালীন মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এমন সময় এজাহার নামীয় সহ অজ্ঞাত আসামীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে বেধড়ক মারপিট শুরু করেন এবং বিস্ফোরণ ঘটান। এক পর্যায়ে বাদী রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হলে তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। বাদী ২৪ দিনে কারাবাসের পর জামিনে বের হয়ে তার জব্দকৃত মোটরসাইকেল নিতে গেলে আসামীরা চাঁদা দাবি করেন। এ কারনে বাদী দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।

আইনজীবী এড. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, প্রাণভয়ে বাদী এতোদিন মামলা করতে না পারলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর বাদী আদালতে উপস্থিত হয়ে আসামীদের বিরুদ্ধে ৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৬/৩৮৬/৫০৬(২) দঃবিঃ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের (সং ০২) এর ৩/৪/৫ ধারায় মামলার আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক বাদীর আবেদন গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।

পিবিআই রাজশাহীর পুলিশ সুপার জুলফিকার আলী হায়দার বলেন, আদালত থেকে এ ধরনের কোনো মামলা তদন্তের জন্য এখনো (শুক্রবার বিকেল পর্যন্ত) আদেশ বা নির্দেশনা আসেনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31