IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> অবসরপ্রাপ্ত কর্নেলের ৯ বছরের কারাদণ্ড

অবসরপ্রাপ্ত কর্নেলের ৯ বছরের কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : আয়কর ফাঁকির মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. শাহ আলম।

জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা এ মামলার রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে কর ফাঁকি, অপ্রদর্শিত আয় এবং মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ নেয়া হয়।

মামলার শুরু থেকে আসামি শহিদ উদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে কোনো আইনজীবী ছিলেন না। তিনি মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতাও করেননি।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শহিদ উদ্দিন চৌধুরীকে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে কারাগারেই থাকতে হবে ৯ বছর।

রায়ের বিবরণে বলা হয়, শহিদ উদ্দিন ২০১৪-২০১৫ করবর্ষে ৭৪১৩২৮৬ টাকা, ২০১৬-২০১৭ করবর্ষে ৯২৫১২৬০০ টাকা, ২০১৭-২০১৮ করবর্ষে ৭০৭১৪২২১ টাকা কর ফাঁকি দিয়েছেন এবং ২০১৮-২০১৯ করবর্ষে নোটিস জারি হওয়ার পরও আয়কর রিটার্ন দাখিল করেননি ও করযোগ্য আয় গোপন করে আয়কর ফাঁকির অপরাধ সংঘটন করেছেন।

পরে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার কর অঞ্চল-৯ এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান।

গত ২৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

গত ১০ নভেম্বর অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা ও তার স্ত্রী ফারজানা আনজুম খানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত। ফারজানাও পলাতক আছেন।

অস্ত্র মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি শটগান উদ্ধার করা হয়।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031