IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> জুলাই গণহত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, প্রধান অভিযুক্ত শেখ হাসিনা

জুলাই গণহত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, প্রধান অভিযুক্ত শেখ হাসিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১ জুন) ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন টিম। মামলার অপর দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই-আগস্ট মাসজুড়ে ছাত্র ও সাধারণ জনগণের চলমান বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় বাহিনী যে সহিংস অভিযান চালায়, তা ছিল “নির্দেশিত গণহত্যা”। এতে নিহত হয় প্রায় দেড় হাজার মানুষ। প্রসিকিউশন অভিযোগ করেছে, শেখ হাসিনা ছিলেন এই সহিংস অভিযানের মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী।

গত ১২ মে তদন্ত সংস্থার জমা দেওয়া প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি হত্যার নির্দেশনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে উল্লেখ করা হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কাজ শেষ করে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

এই মামলার পটভূমিতে রয়েছে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেখানে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সেই আন্দোলনেই প্রাণ হারান বহু সাধারণ মানুষ, যার জন্য বর্তমান বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31