IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> আইন-আদালত >> হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুরে এক ইজিবাইক চালককে হত্যার মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জনি বেপারী (২২) এবং শরিফুল বেপারী (২০)। তারা রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে।

সুলতান বেপারী নামের এক ইজিবাইক চালককে হত্যার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, যুক্তিতর্ক এবং ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দুইজনের মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সাথে দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানাও করেন। অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় অপর দুই আসামীর বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে বলেন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর থেকে গাছবাড়িয়া এলাকার সুলতান বেপারীর ইজিবাইকে যাত্রী বেশে চারজন ওঠেন। সদর উপজেলার ত্রিভাগদী এলাকায় নিয়ে সুলতানকে কুপিয়ে হত্যার করে লাশ ফেলে রাখেন তারা।

ইজিবাইক নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

একই সাথে আটক চারজনকে সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার পরদিন নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তাররা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই বিল্টু দাস। মামলার বাদী নিহতের স্ত্রী হাফিজা বেগম রায়ের সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31