IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> মোহনপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা, ২ আসামীর জেল

মোহনপুরে সাংবাদিকের পরিবারের উপর হামলা, ২ আসামীর জেল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকসহ তিনজনের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোহনপুরের কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪০) ও মোজাম্মেল হক (৪৬)।

আর হামলার ঘটনায় আহতরা হলেন, দৈনিক উত্তরা প্রতিদিন ও অনলাইন পদ্মাটাইমসের নিজস্ব প্রতিবেদক রায়হানুল হক রিফাত (২৪) তার বাবা আহসান হাবিব (৫৬) ও মা রাবেয়া বিবি (৪৫)।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, একই গ্রামের আয়ুব আলীর সঙ্গে আহসান হাবিবের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওই জমিতে আদালত থেকে ১৪৪ ধারা জারি রয়েছে। এছাড়াও থানা পুলিশ বারবার নিষেধ করা সত্বেও বিরোধের কোন সুরাহা হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

সূত্রমতে, বিরোধপূর্ণ ওই জমিতে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে আয়ুব আলীর জামাতা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোস্তাফা। করোনার জন্য সামাজিক অনুষ্ঠানে নিষেধ থাকায় খবর পেয়ে পুলিশ ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ ঘটনার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে আয়ুব আলীর নির্দেশে তার জামাতা মোস্তফা, মকসেদ, মোজাম্মেল, মোস্তফার স্ত্রী আছুরা খাতুনসহ আরো অনেকে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক রায়হানের বাবা আহসান হাবিবকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে তার স্ত্রী রাবেয়া বিবি ও ছেলে রায়হান এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে। দীর্ঘক্ষন ধরে শ্বাস রোধ করে আহসান হাবিব কে মেরে ফেলার চেষ্ঠাসহ লোহার রড দিয়ে শরীরে অসংখ্য আঘাত দিতে থাকে আর রাবিয়া বিবির বুকের উপরে আসুরাসহ মহিলা বাহিনীরা হত্যার উদ্দেশ্যে লাত্তি ঘুষি মারতে থাকে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহসান হাবিবকে অক্সিজেন সাপোর্টের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, আহসান হাবীব এলাকার একজন সম্মানী মানুষ। তিনি ও তার পরিবারের উপর অন্যায়ভাবে হামলা ও হত্যার চেষ্টা করেছেন বিবাদীরা। আহসান হাবীব এখনো হাসপাতালে অক্সিজেন সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান তারা।

এঘটনায় শুক্রবার মোহনপুর থানায় পাঁচজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংবাদিক রায়হানুল হক রিফাত। সেই রাতেই পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে।

মোহনপুর থানা ওসি তৌহিদুল ইসলাম জানান, সাংবাদিকসহ তিনজনের উপর হামলা ও হত্যা চেষ্টার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31