IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> গোল্ডেন মনিরের বিচার শুরু অস্ত্র মামলার

গোল্ডেন মনিরের বিচার শুরু অস্ত্র মামলার

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ত্র আইনের মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তার বিরুদ্ধে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় গোল্ডেন মনির নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

তারও আগে গত ২০ নভেম্বর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। ওই সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় দশটি দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয় (যা প্রায় বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ টাকা)। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি নয় লাখ টাকাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ২২ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031