IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> পাবনার ভটভটি চালক হত্যা মামলায় দুইজনের ফাঁসি, ২ জনের কারাদণ্ড

পাবনার ভটভটি চালক হত্যা মামলায় দুইজনের ফাঁসি, ২ জনের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা ঈশ্বরদীর ভটভডি গাড়ি চালক আবু বক্কার মন্ডল (৩৫) হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান। এছাড়া এই মামলায় আরও দুইজনকে সশ্রম কারাদণ্ড ও একজনে খালাস প্রদান করা হয়েছে।

বুধবার (০১ সেপ্টম্বর) বিকেল ৩ টায় পাবনা জেলা ও দায়রা জর্জ আদালতের বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন, ঈশ্বরদী উপজেলা চর মিরকাবাড়ি এলাকার নূরু সাহার ছেলে রব্বেল হোসেন (৪০) ও একই উপজেলার মশুড়িপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে রুবেল হোসেন (৩০)। এছাড়া এই হত্য মামলার সাথে সম্পৃক্ত আরো রফিকুল ইসলাম (৩০) ও শিপন শেখ (৩২) নামের দুইজনকে তিন বছরের অর্থদন্ডসহ সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এই মামলার আরেক আসামী রাব্বির নামে দায়ের করা অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে। নিহত আবু বক্কার মন্ডল ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামের ছকির মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল তারিখে ভটভটি গাড়ি ভাড়ার করার নাম করে আবু বক্কারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের পাশে একটি জংগলে ফেলে গাড়িটি নিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনার দুইদন পরে বক্কারের স্ত্রী সুমিতা বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাত নামীয় আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সন্দেহবশত রব্বেল, রুবেল, রফিকুল ইসলাম ও শিপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা ১৬৪ ধারায় স্বীকারক্তি মূলক জবাবন্ধি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ৭ বছর পরে দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে বিজ্ঞ বিচারক আসাদুজ্জামান অভিযুক্ত আসামীদের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসড়ি জড়িত থাকায় রব্বেল ও রুবেল হোসেনকে ফাঁসির আদেশ প্রদান করেন। এছাড়া রফিকুল ও শিপনকে অর্থদণ্ডসহ ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদানসহ রাব্বি হোসেন নামে আরেক আসামীকে বিনাদোষে বেকুসুর খালাস প্রদান করেন।

এই মামলার রাষ্ট পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আবুল কালাম আজাদ রিন্টু ও এডভোকেট তোরাপ আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31