IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> আইন-আদালত >> ঝালকাঠিতে শিশু হত্যা মামলার সব আসামি খালাস

ঝালকাঠিতে শিশু হত্যা মামলার সব আসামি খালাস

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির দায়রা জজ আদালত বৃহস্প্রতিবার রাজাপুরের ১০ বছরের শিশু মোহাম্মদ আলী হত্যা মামলার সকল আসামিকে খালাস দিয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

আলোচিত এ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌসুলি আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু।

মামলা থেকে খালাসপ্রাপ্তরা হইলো, রাজাপুর উপজেলাধীন ছোট কৈবর্তখালী গ্রামের আবদুর রশীদ হাওলাদার (৬০), তাঁর ছেলে মামুন হাওলাদার ২৫), মাসুদ হাওলাদার (২৮), মোহাম্মদ নুরু (৩৫), শাহীন হাওলাদার (২২)।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজাপুরের সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের আবদুল মান্নান হাওলাদার এবং তার চাচাতো ভাই চাচাতো ভাই আবদুর রশীদ হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। আবদুল মান্নানের ছোট ছেলে মোহাম্মদ আলী তাঁর বোনের সঙ্গে পাশের গ্রামে নানা বাড়ি বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা হয় ২০১১ সালের ২৯ আগস্ট বিকেলে। মাঝপথে বোনকে একাই নানা বাড়ি যেতে বলে মোহাম্মদ আলী নিজেদের বাড়ি ফিরে যাওয়ার করে বলে ফিরে আসে। কিন্তু সে আর বাড়িতে ফিরেনি। বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজির পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

উক্ত ঘটনায় মোহাম্মদ আলীর বাবা আবদুল মান্নান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর আদালতে ৬ জনের সংশ্লিষ্টতা পেয়ে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে সিআইডি’র এসআই মং চেং লা উল্লেখ করেন, ইফতার খাওয়ানোর কথা বলে আসামি আবদুর রশীদের ছেলে মামুন হাওলাদার তাঁর দোকানে নিয়ে যায় মোহাম্মদ আলীকে। রোজাদার ওই শিশুকে সন্ধ্যায় গলাটিপে হত্যা করে লাশ বাড়ির পেছনের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031