IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Home >> কৃষি >> রায়গঞ্জে আলুর দাম কম হওয়ায় কৃষকের মাথায় হাত

রায়গঞ্জে আলুর দাম কম হওয়ায় কৃষকের মাথায় হাত

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে গত বছর অধিক দামে আলু বিক্রি করে অধিকাংশ কৃষক লাভবান হওয়ায় এবারও উপজেলার কৃষকেরা দিগুন উৎসাহ নিয়ে আলু চাষ করেছেন। কিন্তু গত বছরের চেয়ে এবার আলুর ফলন ভাল হলেও আশানরুপ দাম না পাওয়ায় দিশে হারা কৃষকেরা। আলু চাষে খরচ বেশি হলেও বিভিন্ন হাটে মিলছে না কাঙ্খিত দাম।

যারা আলু কিনে খাচ্ছেন তারা বলছেন, এবার নতুন আলুর দাম কম হওয়ায় আমরা বেশ খুশি। অপরদিকে আলুর বাজারে কাঙ্খিত দাম না থাকায় উপজেলার অধিকাংশ কৃষকের মুখে নেই হাসি। বলা চলে বাজার দরে হতাশা কাজ করছে তাদের মধ্যে।

উপজেলার একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, গত বছর আলু চাষিরা প্রতি কেজি আলু মাঠেই বিক্রি করে ছিলেন, ২৫-৩০ টাকায়। এবার সেই আলু উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। যদিও উপজেলার বিভিন্ন খুচরা বাজারে ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে হিমাগারে সংরখ্যিত পুরাতন আলু শেষ হলে নতুন আলুর দামও বৃদ্ধি পাবে বলে মনে করছেন আলু ব্যাবসায়ীরা।

উপজেলার মিরের দেউলমূড়া ছয়আনী গ্রামের আলু চাষী মেরাজুল ইসলাম বলেন, এভাবে আলুর দাম কমতে থাকলে আমাদের লোকশানের মুখে পড়তে হবে।

এদিকে উপজেলার পাইকারি কয়েক ব্যাবসায়ী বলেন, বাজারে এখন পচুর পরিমানে নতুন আলু উঠছে। এসব আলু দেশের বিভিন্ন মোকামেও যাচ্ছে। আর কিছু দিন পর আলুর দাম আবার বাড়তেও পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031