IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> নন্দীগ্রামে সরিষার ফলন ও দামে খুশি কৃষকরা

নন্দীগ্রামে সরিষার ফলন ও দামে খুশি কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার বগুড়ার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প সময়ে সরিষার ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় চলতি মৌসুমে বেশ লাভবান হয়েছে সরিষা চাষিরা।

উপজেলার সরিষা চাষিদের সাথে কথা বলে জানা যায়, অন্য যে কোন আবাদের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম লাগে। তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে আছে তাই সরিষার ফলন ভালো। এছাড়া বেশি দাম পাওয়ায় কৃষকরা বেজায় খুশি।

উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৪ বিনা-৯, বিনা-১১ ও স্থানীয় টরে-৭ ও সম্পদ জাতের সরিষা আবাদ করেছেন।

উপজেলার শিমলা গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, প্রতি বিঘা জমিতে ৮-১০ মণ সরিষার ফলন হয়েছে। সরিষার বর্তমান বাজারদর প্রতি মণ ২ হাজার থেকে ২২শ’ টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরো বেশি পাওয়া যাবে।

উপজেলার দোহার গ্রামের কৃষক শ্রীকৃষ্ণ চন্দ্র বলেন, অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক লাভ সরিষা চাষে পাওয়া যায়। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ২০ থেকে ২২ হাজার টাকার সরিষা বিক্রি করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, সরিষা চাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নন্দীগ্রামে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031