IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> সিংড়ায় বিনা চাষে সরিষার বাম্পার ফলন

সিংড়ায় বিনা চাষে সরিষার বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : শস্য ভান্ডার নমে খ্যাত নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলে বিনা চাষে রসুনের পাশাপাশি বিনাচাষে সরিষার আবাদেও আগ্রহ বাড়ছে কৃষকদের। হাল চাষের খরচ না থাকায় অল্প খরচে অধিক লাভবান হচ্ছেন কৃষক।

এছাড়া বন্যা কবলিত এই অঞ্চলে বন্যার পানি নামতে সময় লাগায় বছরে দুইবার ফসল উৎপাদন করা যেত। এখন সেই জমিগুলোতে বন্যার পানি নামার সাথে সাথে বর্ষাকালীন ধান কাটার আগেই জমির ‘জো’ বুঝে জমিতে সরিষার বীজ বোনা শুর করেন কৃষক। ফলে এই অঞ্চলে এখন বছরে একই জমিতে ফসল উৎপাদন হচ্ছে তিনবার।

সরেজমিনে উপজেলার শেরকোল আগপাড়ার মাঠে গিয়ে দেখা যায় মাঠের পর মাঠ সরিষার ক্ষেত। হলুদ ফুল থেকে ধীরে ধীরে সবুজ দানায় পরিণত হচ্ছে। এই মাঠে প্রায় আড়াইশত একর জমিতে বিনা চাষে সরিষার চাষ হয়েছে। সরিষার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছেন কৃষক। এসময়ে চলনবিলের অন্য এলাকায় আগাম জাতের সরিষা কাটা মাড়াই শুরু হলেও এই মাঠের সরিষার জাত (রাই সরিষা) র্দীঘ মেয়াদী হওয়ায় এসব সরিষা ঘরে তুলতে এখনও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে বলে স্থানীয় কৃষকরা জানান।

শেরকোল আগপাড়ার রাসেল, শিবু ও লালন নামের সরিষা চাষী জানান, বর্ষাকালীন স্বর্ণা ধান কাটার আগে অর্থাৎ কার্তিক মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে মাটির ‘জো’ বুঝে আমরা এই মাঠে গত কয়েক বছর ধরে বিনা চাষে রাই সরিষার চাষ করছি। এতে অল্প খরচে অনেক লাভবান হয়েছি। এবছরও ফলন ভালো হয়েছে। আমরা আশা করছি এবারও লাভবান হবো।

কৃষকরা জানায়, হাল চাষের খরচ না থাকায় প্রতি বিঘা জমিতে বীজ, সার, কীটনাশক, শ্রমিকসহ কাটা মাড়াই করে ফসল ঘরে তুলতে তাদের সম্ভাব্য খরচ হবে ৩ থেকে ৪ হাজার টাকা। প্রতি বিঘা সরিষার ফলন যদি ৭ থেকে ৮ মণ হয় এবং বর্তমান প্রতিমণ সরিষার বাজার ২ হাজার ৫শত থেকে ২ হাজার ৮শত টাকা ঠিক থাকে তাহলে প্রতিবিঘা সরিষা বিক্রয় হবে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা এবং খরচ বাদে প্রতি বিঘায় তাদের লাভ হবে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা।

কৃষকরা জানায়, সরিষা কাটা মাড়াই পর এসব জমিতে তিল,পাট ও মাশকালাই এর চাষ করবেন। বিনা চাষের কারনে একদিকে যেমন খরচ কম হচ্ছে অন্য দিকে তেমনি সঠিক সময়ে চাষ করায় বছরে একই জমিতে তিনটি ফসল থেকে আগের চেয়ে দ্বিগুন আয় করছেন কৃষক।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৮শত ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এর মধ্যে শেরকোল আগপাড়ার মাঠে প্রায় আড়াইশত একর জমিতে বিনা চাষে রাই সরিষার চাষ হয়েছে। আগাম জাতের সরিষা কাটা মাড়াই প্রায় শেষের দিকে তবে রাই সরিষা কাটা মাড়াই ১৫ থেকে ২০ দিনের মধ্যে শুরু হবে। চলনবিল এলাকায় আগে এক থেকে দুই ফসল চাষ হতো ওই সব জমিতে এখন তিন ফসল উৎপাদন হচ্ছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি। গতবার সরিষা চাষে কৃষক লাভবান হয়েছে। আমরা আশা করছি এবারও তারা লাভবান হবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031