IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থী
Home >> কৃষি >> পত্নীতলায় গাছে গাছে আমের মুকুল মৌ মৌ সুবাস

পত্নীতলায় গাছে গাছে আমের মুকুল মৌ মৌ সুবাস

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ঋতুরাজ বসন্তের আগমন আগুনঝরা ফাগুন, ঝরা পাতার মড়মড় শব্দ আর নতুন কচি পাতা গজানো, শিমুল পলাশে রাঙ্গানো বসন্তে শুরু হয়েছে প্রকৃতির পালাবদল, প্রকৃতি সেজেছে নতুন সাজে, গাছে গাছে নতুন পাতার ফাঁকে উঁকি মারছে সোনালী আমের মুকুল আর মাতাল হাওয়ায় বাতাসে সুবাস ছড়াচ্ছে মৌ মৌ গন্ধ, শুরু হয়েছে ফুলে ফুলে মধু সংগ্রহে মৌ মাছিদেরও ছোটাছুটি। একইসঙ্গে বেড়েছে আমচাষিদের ব্যস্ততা। ধান উৎপাদনের অন্যতম এ উপজেলায় এবাড় বেড়েছে আমের চাষ, দিনভর আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা।

একসময়কার আম উৎপাদনের বিখ্যাত জেলা চাপাইনবাবগন্জ কে পিছনে ফেলে আমের রাজধানী খ্যাতি অর্জন করেছে এখন নওগাঁ। গত কয়েক বছর ধরে নওগাঁর সাপাহার উপজেলায় সবচেয়ে বেশী আমচাষ হচ্ছে, পত্নীতলা সাপাহারের কোলঘেষা নওগাঁর অনত্যম বরেন্দ্র অঞ্চলের একটি উপজেলা। ধান উৎপাদন এখানকার প্রধান ফসল হলেও এই উপজেলাতে ক্রমেই বাড়ছে আমের চাষ, বরেন্দ্র এ জনপদের আম খুব সুস্বাদু।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর ৫ হাজার ২ শত হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাচঁ হাজার ৭শত ৫০ হেক্টর। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি মাসেই প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটে যাবে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা। এখানকার মাটির গুণেই হিমসাগর, ল্যাংড়া, খিরসাপাতি, ফজলি, লাক ফজলি, বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। বিশেষ করে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণাকৃত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে অনেকে। একইসঙ্গে নতুন নতুন বাগানগুলো তৈরি হচ্ছে বুনেদি ও হাইব্রিট জাতের।

স্বাদের দিক থেকে নওগাঁর আম এক নম্বর। আম সুস্বাদু হওয়ায় পত্নীতলার আমের চাহিদা দেশের সব জেলাতেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমের বাগানও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার নাদৌড় গ্রামের আমচাষি অনূকূল জানান, তিনি ৫ বিঘা জমিতে আম্রপালি, ল্যাংড়া লাক ফজলি জাতের আমের বাগান করেছেন সব গাছে মুকুল এসেছে। কৃষি অফিসের পরামর্শ মতে গাছের পরিচর্যা করছেন। মুকুল আসা শুরু হয়েছে তিনি এবছর লাভের আশায় ভালোভাবে গাছের পরিচর্যা করছেন।

আম উৎপাদনে খ্যাতি অর্জন করলেও এই অঞ্চলে আম সংরক্ষণের জন্য কোন হিমাগার স্থাপন হয় নি, তাই আম চাষিরা জানিয়েছেন এ অঞ্চলে যদি একটি আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হয় তাহলে তারা আম সংরক্ষণ করে ন্যায্যমূল্য পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, প্রায় সব গাছেই মুকুল আসতে শুরু হয়েছে এখন পর্যন্ত কোন রোগ বালাই দেখা দেয় নি আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমচাষীরা লাভবান হবেন। আমরা সব সময় কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031